আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জেলা সংবাদদাতা, নাটোর। 

নাটোরের নলডাঙ্গায় গ্রামবাসী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুলের মানবিক সহযোগিতায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান বেওয়া । স্বামীর মৃত্যুর পর একমাত্র প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা অপেজান বেওয়া। মা মেয়ে অভাব অনটনের কারণে অনেক সময় না খেয়েও দিন অতিবাহিত করেন। 

নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুরদীঘা গ্রামে বসবাস করেন এই বৃদ্ধা ও তার প্রতিবন্ধী মেয়ে । অপেজান বেওয়া বয়সের ভারে কাজ করার সক্ষমতাও হারিয়েছেন । নিজের কোন বসতঘর না থাকায় দীর্ঘদিন ধরে নানা কষ্টে দিন অতিবাহিত করছিলেন তিনি।

অসহায় বৃদ্ধা অপেজান বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে পাশে দাঁড়ান নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। তিনি বলেন, স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে তার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আমার ও স্থানীয় বিএনপি নেতা  ডা. মোজাহের আলীর অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় ঘরটি নির্মাণ করা হয়। পাশাপাশি অপেজান বেওয়াকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। এছাড়া অপেজানের একমাত্র প্রতিবন্ধী মেয়ের জন্য প্রতিবন্ধী কার্ড এবং অপেজান বেগমের জন্য বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অপেজান বেওয়া। তিনি বলেন, জীবনের শেষ সময়ে নিজের একটি ঘর হবে, এটা কখনো ভাবিনি। স্থানীয় নেতা ও গ্রামের মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি সকলের নিকট কৃতজ্ঞা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জহির আহমেদ,  আতাহার আলী, আহাদ আলী, সাজেদুর রহমান ডন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইউসুফ হোসেন 
জেলা সংবাদদাতা, নাটোর। 
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮ 
তাং ২৩আগষ্ট ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a