আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ

স্টাফ রিপোর্টার :এস কে শিপন 

মাদকাসক্তির অন্ধকার জগৎ থেকে নিজের সন্তানকে ফেরাতে না পেরে অবশেষে এক হৃদয়বিদারক অথচ দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের এক অসহায় মা। প্রতিনিয়ত মাদক সেবন এবং মাদকের টাকার জন্য পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি নিজের প্রিয় সন্তানকেই তুলে দিয়েছেন থানা পুলিশের হাতে। সন্তানকে পুলিশের কাছে হস্তান্তর করার মুহূর্তে ওই মা এক আবেগঘন বক্তব্যে বলেন, তাঁর এই সিদ্ধান্তের পেছনে শুধুই ক্ষোভ নয়, বরং এক গভীর হাহাকার কাজ করছে। তিনি চান না কোনো মায়ের কোল এভাবে মাদকের হিংস্রতায় খালি হোক। তিনি আকুল আকুতি জানিয়ে বলেন, তাঁর এই কঠোর উদ্যোগের মাধ্যমে যেন তাঁর ছেলের মতো সমাজে হারিয়ে যাওয়া আরও দশটি সন্তান নেশার ভয়াবহ থাবা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

​পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই যুবক মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রথমে গোপনে নেশা করলেও ধীরে ধীরে তা বেপরোয়া রূপ নেয়। ঘরে থাকা জিনিসপত্র বিক্রি করা থেকে শুরু করে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সন্তানের এমন ধ্বংসাত্মক আচরণে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। স্থানীয়ভাবে একাধিকবার তাকে ভালো করার চেষ্টা এবং শাসন করা হলেও কোনো ফল মেলেনি। কোনো উপায় না দেখে অবশেষে ওই মা চরম মানসিক যন্ত্রণা চেপে বুকভাঙ্গা কষ্ট নিয়ে নিজের সন্তানকে আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে এটলিস্ট সংশোধনাগার বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে মাদকের গ্রাস থেকে মুক্ত হতে পারে।

​এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো ভূঞাপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন মায়ের এমন কঠিন সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ এবং সচেতন মহল অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন। তারা মনে করছেন, সন্তানপ্রেমের উর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে এই মায়ের প্রতিবাদী অবস্থান সমাজে সচেতনতা তৈরিতে এক অনন্য নজির স্থাপন করল। মাদক সমাজকে কতটা ধবংসের মুখে ঠেলে দিচ্ছে এবং একটি পরিবারকে কেমন চরম নিঃস্বতার দিকে নিয়ে যায়, এই ঘটনা তা আরও একবার স্পষ্ট করে দিল। অভিভাবকরা যদি একইভাবে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হন এবং গোপন না করে আইনের সহযোগিতা নেন, তবে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই আরও বেগবান হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a