আজঃ 03 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে ১০ শিক্ষার্থীর দুই বছরের পড়াশোনার দায়িত্ব নেবে সৈয়দ হারুন ফাউন্ডেশন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল মোতালেব 
জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী শিক্ষা সহায়তার উদ্যোগ নিয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীর দুই বছরের পড়াশোনার ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্য থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হবে। একাদশ শ্রেণির ক্লাস শুরুর ৩০ দিনের মধ্যে কলেজের সব শিক্ষার্থীর উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লটারিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কলেজের নির্ধারিত পূর্ণ ভর্তি ফি পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। লটারিতে নির্বাচিত ১০ শিক্ষার্থীর পরিশোধ করা ভর্তি ফি লটারি অনুষ্ঠিত হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন।

শিক্ষা সহায়তার এই উদ্যোগকে শুধু আর্থিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনের।

সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আর্থিক কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, তাদের জন্য এই ধরনের সহায়তা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিক্ষা। মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নপূরণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ নির্মাণে সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষা সহায়তার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পৃষ্ঠপোষকতায়:
লায়ন সৈয়দ হারুন এমজেএফ
প্রতিষ্ঠাতা, সৈয়দ হারুন ফাউন্ডেশন

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a