আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস!

আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)  সংবাদদাতা :

আড়াইহাজার, ১ আগষ্ট।
জুলাই বিপ্লবের  দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার  বাজারে  মৌলবী বাড়ি জামে মসজিদের সামনে থেকে বাদ আসর আড়াইহাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলামের নেতৃত্বে  গণমিছিল শুরু হয়।

 মিছিলটি নিউমার্কেট এর সামনে যাওয়ার পর বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশ  বেরিকেট সৃষ্টি করে এবং মিছিলে বাধা প্রদান করে।

 একটু সামনে এগিয়ে গেল দুই দিকে দু'টি রাস্তা। তার যে কোন এক দিকে যাওয়ার জন্য জামায়াত নেতৃবৃন্দ পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ কোনভাবেই অনুমতি দিতে রাজি হয়নি। ফলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল সেখানেই সমাপ্তি করতে হয়।

 সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় নেতা মমিনুল হক সরকার, জেলার সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও মাওলানা মনিরুল ইসলাম। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের দিন বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৩ জন জামায়াত কর্মী আহত হওয়ায় এবং আজ বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশের ভূমিকা দেখে মনে হয় বর্তমান সরকার পতিত ফ্যাসিষ্টের পথেই হাঁটছে।

 এ অবস্থা জাতির জন্য কোনভাবেই কল্যাণকর নয়। গণভোটের গণরায়কে অনতিবিলম্বে কার্যকরি করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

এ বিষয়ে পুলিশ জানায় আমরা নিরাপত্তার স্বার্থে এটি করতে বাধ্য হয়েছি।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা, 
তারিখ:০১-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a