আজঃ 12 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
হাকিম ট্রেডাস নামক দোকানের ছাদের প্লাস্টার ভেংগে পরে ৪ জন আহত আড়াইহাজারে পৈতৃক সম্পত্তির বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত নলডাঙ্গার তিন প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত। সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জমি নিয়ে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক রাজপথে ছিলাম, তবুও মূল্যায়ন নেই’ তারেক রহমানের কাছে তৃণমূলের কথা বলতে চান গোলাম নবী অপেল শাহ আমানত সেতুতে ছিনতাই: অটোরিকশা ও ছোরা উদ্ধার, ৫ ছিনতাইকারী গ্রেপ্তার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসির ফলাফলে বড় পতন, মানবিকে পাস ৪০ শতাংশেরও কম উপজেলায় পাসের হারে প্রথম- নেপথ্যে নীরব এক সফল প্রয়াস নলডাঙ্গা থানার পাশে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আটক ভারপ্রাপ্ত ইউএনও অতিরিক্ত দায়িত্বে তেতুলিয়ায় সহকারী কমিশনার ভূমি এসএম আকাশ জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, লাইসেন্স নম্বর ০১ অবলিক ২০২৩ ,২০ ২৪

ত্যাগেই জননেতার পরিচয়: জনসেবার প্রত্যয়ে এগিয়ে চলেছেন এইচ এম রুবেল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ত্যাগেই জননেতার পরিচয়: জনসেবার প্রত্যয়ে এগিয়ে চলেছেন এইচ এম রুবেল 

আকরাম হোসেন,
বাগেরহাট জেলা  প্রতিনিধি,

“ভোগে নয়, ত্যাগেই হোক একজন জননেতার আসল পরিচয়”—এই স্লোগানকে সামনে রেখে জনসেবা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এইচ এম রুবেল।

তিনি পুটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামের মরহুম মাস্টার মোঃ আলী আকবর হাওলাদারের সন্তান। ছোটবেলা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটালেও জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। বরং প্রবাসে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে যখনই সহযোগিতার প্রয়োজন হয়েছে, তখনই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক, নৈতিক এবং শ্রম দিয়ে অবদান রেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বৈরাচারবিরোধী মতামত ও প্রচারণা চালানোর কারণে বিভিন্ন সময়ে হুমকি এবং নানা ধরনের সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এসব প্রতিকূলতা উপেক্ষা করে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দল-মত নির্বিশেষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন। মানবিক মূল্যবোধ, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

গ্রামের সার্বিক উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এইচ এম রুবেল বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যেতে চাই। এজন্য ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন।

আজ রোজ বুধবার ২৪-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a