আজঃ 22 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে হত্যা’—জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি মিরসরাইয়ে বাসের ধাক্কায় আহত ৬ পুলিশ সদস্য, দুজনের অবস্থা গুরুতর মাদক ছাড়ো, খেলায় আসো" স্লোগানে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক জিয়ার জন্মদিনের দোয়া ও মোনাজাত। জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনব্যাপী কর্মশালা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানি নয়, একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎও মুহূর্তে থমকে দিতে পারে। এসব দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের তদন্ত সক্ষমতা আরও বাড়াতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) এর উদ্যোগে গত ১৭ ও ১৮ আগস্ট চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি সড়ক দুর্ঘটনার পেছনে থাকা প্রকৃত কারণ উদঘাটন না হলে একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটার আশঙ্কা থেকে যায়। তাই দুর্ঘটনার স্থান, যানবাহনের অবস্থা, চালকের ভূমিকা, সড়কের পরিবেশসহ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তথ্য-প্রমাণভিত্তিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে পারলে শুধু দায় নির্ধারণ নয়, ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব আরও বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

কর্মশালায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও উপ-পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী কর্মশালায় সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল পর্যবেক্ষণ, দুর্ঘটনার কারণ নির্ণয়, তথ্য-প্রমাণ সংগ্রহ, বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং দুর্ঘটনার বৈজ্ঞানিক তদন্তের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বিত অংশগ্রহণে এমন প্রশিক্ষণ কর্মশালা সড়ক দুর্ঘটনা তদন্তে আরও পেশাদার ও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে ভবিষ্যতে প্রাণহানি কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

সড়কে একটি প্রাণও যেন অকারণে না ঝরে—দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের এই দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিরাপদ সড়ক গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a