আজঃ 06 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ

চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে কিরিচ, রামদা, লোহার হুক ও চারটি চোরাই মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মো. শাহ আলম (২৫) নামে একজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে রেলওয়ে স্টেশন কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তাররা হলেন—মো. শাহ আলম (২৫), মো. তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায়। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদরঘাট থানায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a