আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দলের নেতা-কর্মীদের ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে হবে : রূপসায় এমপি প্রার্থী হেলাল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪



আল মাহমুদ প্রিন্স, খুলনা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ ও হকার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নৌকা মাঝি সংঘ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল। 
প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে দলের নেতা কর্মীদের ধানের শীষ প্রতীক প্রার্থীর পক্ষে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা কার্ড নিশ্চিত করা হবে। আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে পঞ্চাশ হাজার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। কৃষিকার্ড প্রাপ্ত সুফলভোগিরা বিভিন্ন ব্যাংক থেকে বিনা সূদে ঋণের টাকা গ্রহণ করতে পারবে। প্রধান অতিথি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা ও ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের সভাপতি মোঃ  হালিম শেখের সভাপতিত্বে ও 
সাধারণ সম্পাদক হারেজ হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপি সদস্য বাদশা জমাদ্দার, আব্দুস সালাম মল্লিক, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির
যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সহ -সভাপতি শাহানাজ পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, উপজেলা সদস্য আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফিরোজ, রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাঈনুল হাসান, রূপসা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা মাহিদ খান, বসির হায়দার পল্টু, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ,  নৈহাটী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মাফুজ শেখ, বিএনপি নেতা বাবুল হোসেন, শ্রমিক দল নেতা লাভলু শেখ, 
মাঝি সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুদ মীর।
অপরদিকে, রূপসার নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আব্বাসিয়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে দোয়া অনুষ্ঠিত হয়। নৈহাটী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ মুয়াজ্জেম। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অন্যদিকে, বিকেল ৪টায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম সাইফুল্লাহ হোসেন তুহিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা খন্দকার মনির হোসেন ও সাবেক ছাত্রনেতা ইবাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, 
জেলা মহিলা দলের সহ -সভাপতি শাহানাজ পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ইউনুচ গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মোঃ কবির শেখ, জাহিদুল ইসলাম রবি, 
নিজাম উদ্দিন টিটো, আঃ হালিম মোড়ল, মহিলা দল নেত্রী শিরিনা সুলতানা, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a