আজঃ 03 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার

মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির বন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির নগদ ১১,৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মো: আরমান (৩৩)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস আসছিল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫শে জুন গভীর রাতে (আনুমানিক রাত ৩:০০ ঘটিকায়) অজ্ঞাতনামা চোর বা চোরেরা বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা, বিনাগ লেইন এলাকার গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে প্রবেশ করে। চোরেরা মন্দিরের মূর্তি থেকে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় পরবর্তীতে বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: আবদুর রহিমের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭শে জুন রাতে বন্দর থানার এসআই খায়রুল বাসার সাজিদ, সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর সাগরিকা রোডের বিটাক মোড় সংলগ্ন তিতাস ফার্মেসি এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরির ঘটনার মূল হোতা মো: আরমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রহিম জানান, মন্দিরে চুরির ঘটনার পরপরই পুলিশ আসামিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চোরাই মাল বিক্রির কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a