আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম দুর্ভোগ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, অচল জেনারেটর!

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি 
নওগাঁ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে একদিকে রোগীরা অতিষ্ঠ, অন্যদিকে হাসপাতালজুড়ে তৈরি হচ্ছে চরম অব্যবস্থাপনা। কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই পুরো হাসপাতাল অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। এতে আইসিইউ, অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে ওয়ার্ডে শুয়ে থাকা রোগী, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা বেড়ে চলেছে। অনেক স্বজনকেই হাতপাখা বা খবরের কাগজ দিয়ে রোগীদের বাতাস করতে দেখা যায়।
​সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে হাসপাতালের একমাত্র জেনারেটরটি নষ্ট হয়ে অচল অবস্থায় পড়ে আছে। এত বড় একটি ২৫০ শয্যার সরকারি হাসপাতালে বিকল্প বিদ্যুৎ সরবরাহের মূল মাধ্যম অচল হয়ে থাকলেও তা মেরামতে বা নতুন জেনারেটর স্থাপনে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
​চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি হাসপাতালে এসেছি কম খরচে ভালো চিকিৎসার আশায়। কিন্তু এখানে এসে দেখি চিকিৎসার চেয়ে গরমে আর অন্ধকারে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিদ্যুৎ গেলে ২-৩ ঘণ্টাও আসে না, আর হাসপাতালের জেনারেটর নাকি বছরের পর বছর নষ্ট!”
​এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, জেনারেটরটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ ও কারিগরি অনুমোদন মিললেই দ্রুত জেনারেটরটি সচল করার ব্যবস্থা নেওয়া হবে।

​হাসপাতাল পরিচালনা কমিটির অবহেলা ও দীর্ঘসূত্রতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগী রোগী ও সাধারণ মানুষের দাবি— দ্রুত হাসপাতালের অচল জেনারেটর সচল করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a