আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে ৮ মামলার পলাতক আসামি খোকন গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ পৌরসভাধীন সুলতানপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ খোকন আহম্মেদ (৪৫)কে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নওগাঁ সদর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুলতানপুর (স্কুলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত খোকন আহম্মেদ গোলাম রাব্বানীর ছেলে। তার বাড়ি নওগাঁ পৌরসভার সুলতানপুর (স্কুলপাড়া) মহল্লায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত খোকন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, মারামারি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

নওগাঁ জেলা পুলিশের চলমান অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, সুলতানপুর এলাকার বাসিন্দারা কুখ্যাত এই আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a