আজঃ 21 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১ নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে! ঝিনাইদহে শ্বশুরের হাতে জামাই খুনের অভিযোগ, কুড়ালের আঘাতে মৃত্যু শৈলকুপায় মব জাস্টিস ও চাঁদাবাজি চলবে না, অন্যায় করলে ব্যবস্থা’: আইনমন্ত্রী আনোয়ারায় সাংবাদিক সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলের গভীর শোক প্রকাশ কক্সবাজারে দিনের আলোয় দুই দফায় ডাকাতি মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি

মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান। গত সোমবার বেলা ০২ টায় মধ্যপাড়া পাথর খনির কঠিন শিলা উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থী এবং  অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। খনি এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে ০১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন। বেসরকারি সংস্থা জিটিসি দায়িত্ব নেওয়ার পর খনিটির উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে চিকিৎসা সেবার জন্য একটি ক্লিনিক স্থাপন করেছেন সেখানে। খনিতে কর্মরত শ্রমিকরা ও এলাকার সাধারণ মানুষ নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছে। এটি সমস্ত পরিচালনা করছেন বেসরকারি সংস্থা জিটিসি ।   

সংবাদ প্রেরক,
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৫৮১৫১২
তারিখ: ২১.১০.২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a