আজঃ 29 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা

জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী সড়কের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১১নং মরিচা ইউনিয়ন শাখার সভাপতি এবং সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সা'দ ক্লিনিক, বীরগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান হাবীব (শামীম)।

তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেশ কয়েকটি সড়কের বেহাল চিত্র তাঁর নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের এ ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আহসান হাবীব শামীম নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশে রাবিশ ও ইটের খোয়া ফেলে প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হয়েও আহসান হাবীব শামীম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আসছেন। তাঁরা বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনদুর্ভোগ নিরসনে তাঁর স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসার দাবিদার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বর্ষা মৌসুমে এই সড়কগুলো দিয়ে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। শামীম ভাই নিজের অর্থে রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি কমবে।”
এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই আহসান হাবীব শামীমকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। তাঁদের মতে, জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে অনেক মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a