আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন 
নাটোর জেলা  প্রতিনিধি : 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন।

সভায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সদস্যরা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনার ওপর গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, এশিয়ান টিভির নলডাঙ্গা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল শেখ, সদস্য সাজেদুল ইসলাম ডন প্রমূখ। 

সভাপতি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নলডাঙ্গা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। 

ইউসুফ হোসেন 
নাটোর জেলা  প্রতিনিধি। 
 নাটোর। 
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮। 
তাং ২৬ ফেব্রুয়ারী -২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a