আজঃ 29 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন নওগাঁয় পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই তার ও দেশীয় অস্ত্র সোনারগাঁও বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু লালমনিরহাটে সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, চেয়ারম্যান সুমন চৌধুরী, একজন প্রতারক। বাট্টাজোর নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥

ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারকে প্রবাসী সাজু মিয়ার ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

  বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি আলি মজনু বাবু 

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের চিকিৎসার জন্য  মরিশাস প্রবাসী   সাজু মিয়া মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে পারভিন আক্তারকে নগদ ১০ (দশ) হাজার টাকা অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাজু মিয়ার পক্ষ থেকে এ অনুদান ভুক্তভোগীর হাতে তুলে দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হাবিবা খাতুন, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল, ভাইস চেয়ারম্যান লাবনী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

পারভিন আক্তারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রবাসী সাজু মিয়ার পাশে দাঁড়ানো তাদের জন্য বড় সহায়তা ও আশার আলো।

এলাকাবাসীরা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে পাশে দাঁড়ান, তাহলে অনেক অসহায় মানুষ নতুন জীবন ফিরে পাবে।

পরিবারের সদস্যরা অনুদানের জন্য প্রবাসী সাজু মিয়া ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পারভিন আক্তারের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a