আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা শুরু ১১ জুলাই

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪



খুলনা, ২৫ আষাঢ় (জুলাই ০৯) :

‘বৃক্ষরোপণে  সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান আগামী ১১ জুলাই (শনিবার) বিকাল সাড়ে তিনটায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বন সংরক্ষক ইমরান আহমেদ,  পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা সরোয়ার। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে।

বৃক্ষমেলা উপলক্ষ্যে এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে।

মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মেলায় মোট ৬২টি স্টল থাকবে।

আগামী ১১ জুলাই ২০২৬ তারিখ থেকে খুলনা সার্কিট হাউজ মাঠে ‘খুলনা বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে মাসব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত বৃক্ষমেলার মিয়মিত মিডিয়া কভারেজের জন্য খুলনায় কর্মরত সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।

একইসাথে খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে এই মেলা সংক্রান্ত সংবাদের উপর প্রচারিত সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করা হবে। 
এক্ষেত্রে খুলনার স্থানীয় পত্রিকার জন্য ৩টি, জাতীয় পত্রিকার জন্য ৩টি ও টেলিভিশনের জন্য ৩টি করে পুরস্কার প্রদান করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a