আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯

অস্ত্র ও হত্যা মামলায় ডেভিড ইমনসহ পাঁচজন রিমান্ডে, জিজ্ঞাসাবাদে মিলতে পারে নতুন তথ্য

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অস্ত্র ও হত্যা মামলায় ডেভিড ইমনসহ পাঁচজন রিমান্ডে, জিজ্ঞাসাবাদে মিলতে পারে নতুন তথ্য


পারভেজ বাঙালী, 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 


তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য যাচাই করে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়িকে কেন্দ্র করে আলোচিত হত্যা ও অবৈধ অস্ত্র মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করছে পুলিশ। এ দুই মামলায় অভিযুক্ত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের করা রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস, সহযোগীদের পরিচয় এবং সাম্প্রতিক কয়েকটি অপরাধের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

পুলিশ জানায়, হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত আবেদন আংশিক মঞ্জুর করে মোট ১০ দিনের রিমান্ড অনুমোদন করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, মামলার তদন্ত এগিয়ে নিতে এবং ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের স্বার্থে রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তা বিবেচনায় নিয়ে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জেলা পুলিশের ভাষ্য, রাউজানের যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ফলেই ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশের নথি অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে অন্তত ১৩টি মামলা রয়েছে। তদন্তকারীদের মতে, রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব মামলার তদন্তেও নতুন অগ্রগতি আসতে পারে।

আজ রোজ রবিবার ২/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a