আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত। শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল

বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হামিদ হোসাইন , আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের আলীকদম উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. মোজাম্মেল হক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় বাড়ির সামনের সড়কসংলগ্ন একটি তেঁতুলগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোজাম্মেল হক ওই এলাকার আবু সুফিয়ানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর চার মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো একসময় বাড়ি থেকে বের হন মোজাম্মেল। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাঁর স্ত্রী খালেদা বেগম বাড়ির সামনের তেঁতুলগাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে নিচে নামান।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোজাম্মেলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। আগামী ২৮ অক্টোবর মামলাটিতে তাঁর আদালতে হাজিরার দিন ধার্য ছিল। হাজিরার খরচের জন্য দুই হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আলীকদম থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a