আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত। শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
​মোঃসাকিল

কুয়েতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অনুমোদিত সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাসিক খতমে গেয়ারভী শরীফ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর ফারওয়ানিয়াস্থ সংগঠনের নিজস্ব মারকাজে বাদ মাগরিব জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়।

​জনাব আজম ও জনাব শাহ আলমের যৌথ ছাহেবে দাওয়াতে (আপ্যায়ন সৌজন্যে) আয়োজিত এই খতমে গেয়ারভী শরীফে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন। মোহাম্মদ সাইদুল হক সাঈদের সূচারু সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারীম থেকে তিলওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। পরবর্তীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর শানে মনোজ্ঞ নাত-এ-রসূল পরিবেশন করেন প্রকৌশলী কে. এম. এরশাদ।
​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব তাওহিদুল ইসলাম তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব তাওহিদুল আলম সিয়ান ও জনাব হাসান জাবেদ।

​উক্ত খতমে গেয়ারভী শরীফ পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, আজম কফিল, জহির, আজিমুল হক ও শাহ আলমসহ আরও অনেকে।

​অনুষ্ঠানের শেষভাগে সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এরপর মিলাদ-কিয়াম, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। সর্বশেষে আগত ভক্ত ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a