আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত। শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত দিনাজপুরে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

 ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত দিনাজপুরে 

কফিলুর রহমান,
বিভাগীয় প্রধান, রংপুর


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী মটরসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বীরগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ভিপি ও বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

জাতীয়তাবাদী তরুণদলের ৩নং শতগ্রাম ইউনিয়নের আহ্বায়ক ও শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আকাশ চৌধুরী, শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া ঘোড়াগুলোর মনোমুগ্ধকর দৌড় উপভোগ করতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আজ রোজ বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a