আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁর বদলগাছী ভূমি অফিসে সরকারি নিয়োগ ছাড়াই বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি  হোসেন, নওগাঁ জেলা  প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে কোনো ধরনের সরকারি নিয়োগ বা অনুমোদন ছাড়াই এক বহিরাগত যুবকের নিয়মিত দাপ্তরিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সরকারি অফিসের ল্যাপটপ ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স, ভূমি-সংক্রান্ত তথ্য হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা এন্ট্রির কাজ করতে দেখা গেছে রোহান নামের ওই যুবককে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক শৃঙ্খলা এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ১৯ জুলাই তথ্য সংগ্রহের উদ্দেশ্যে স্থানীয় সাংবাদিকরা ইউনিয়ন ভূমি অফিসে গেলে বিষয়টি তাদের নজরে আসে। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে রোহানকে সরকারি ল্যাপটপে ভূমি-সংক্রান্ত তথ্য এন্ট্রির কাজ করতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, সরকারি খাতায় তার কোনো পদ বা নিয়োগপত্র নেই। তবুও দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত অফিসে এসে বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করে থাকেন।
এ বিষয়ে বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জাকির হোসেন বলেন, "রোহান আমার 'হেল্পিং হ্যান্ড' হিসেবে কাজ করে। অফিসের অতিরিক্ত কাজের চাপ সামলাতে সহযোগিতার উদ্দেশ্যেই তাকে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, ভূমি অফিসে নাগরিকদের জমির মালিকানা, নামজারি, খতিয়ান, হোল্ডিং ট্যাক্সসহ নানা ধরনের স্পর্শকাতর তথ্য সংরক্ষিত থাকে। সরকারি নিয়োগ বা জবাবদিহিতার বাইরে থাকা কোনো ব্যক্তির হাতে এসব তথ্য ও সরকারি ল্যাপটপের দায়িত্ব তুলে দেওয়া তথ্য সুরক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বিষয়টি তার আগে জানা ছিল না। অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি দপ্তরে বহিরাগতদের দাপ্তরিক কাজে সম্পৃক্ততার বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a