আজঃ 02 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কেউ যদি শান্ত পটিয়াকে অশান্ত করার চেষ্টা করে, তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে: এমপি এনাম নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ চট্টগ্রামে অস্ত্রের খোঁজ কোথায় থেমে আছে? পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী'উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥ রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর লাইটার জাহাজের অভাবে চট্টগ্রাম বন্দরে আটকে আমদানি পণ্য, বাড়ছে ডেমারেজ ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার। বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নারায়ণগঞ্জ জেলায়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

কলাকোপায় রথযাত্রায় এমপি আবু আশফাক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে। সনাতনী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসব যেন সম্পূর্ণ আনন্দঘন এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উৎসবের শেষ দিন (উল্টো রথযাত্রা) পর্যন্ত কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
রথযাত্রা উপলক্ষে কলাকোপা পোদ্দার বাজার এলাকায় ঐতিহ্যবাহী গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নানা ধরনের কুটির শিল্প, শিশুদের খেলনা, মিষ্টি-মণ্ডা এবং গৃহস্থালি সামগ্রীর শত শত স্টল বসেছে। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সকল ধর্মের স্থানীয় ব্যক্তিবর্গ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a