আজঃ 17 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

বাট্টাজোড়ের কুড়িবিলের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খনন শুরু হবে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বাট্টাজোড়ের কুড়িবিলের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খনন শুরু হবে: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন, পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ অনুদানের চেক, শুকনো খাবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব। শুধু তাই নয়, আমি যে ওয়াদা করেছি, তার তিনগুণ কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন দিয়েছে। আগামী বছর থেকেই এর উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ অচিরেই শুরু করা হবে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। দরিদ্র পরিবারের সন্তানদের বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু হয়েছে। ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-খতিবদের এ সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজও শুরু হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a