আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

পঞ্চগড়ে চিকিৎসাসেবায় সবার জন্য সমান অধিকার নিশ্চিতের আহ্বান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান,(বিভাগীয় প্রধান, রংপুর):

পঞ্চগড় জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও হাসপাতাল ব্যবস্থাপনায় গতি আনতে ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট২০২৬) পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় চিকিৎসাসেবার বর্তমান চিত্র, রোগীদের ভোগান্তি ও সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ এমপি।

সভায় বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, চিকিৎসাসেবা কোনো শ্রেণি, পেশা কিংবা পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হওয়ার বিষয় নয়। সমাজের প্রতিটি মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সমান। তাই হাসপাতালে কোনো ধরনের বৈষম্য না রেখে সবার জন্য সমান, মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, হাসপাতাল কেবল চিকিৎসা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আস্থা ও আশ্রয়ের জায়গা। রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল, সহানুভূতিশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হাসপাতালের পরিবেশকে আরও রোগীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।সভায় হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।এ সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান এবং রোগীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a