চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২১ সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব ফরওয়ানিয়াস্হ নিজস্ব মারকাজে ফাতেহা ইয়াজ দাহুম মাসিক খতমে গায়রভী শরীফ মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইদুল হক সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়!!
এতে কুরআন তেলাওয়াত মাওলানা সৈয়াদুল হক আবদুল্লাহ ও নাত পরিবেশন করেন ইন্জিনিয়ার কে এম এরশাদ!!
সম্মানিত প্রধান অতিথি জনাব
তাওহিদুল আলম সিয়ান শানে মানকাবাত পরিবেশন মাধ্যমে ফরওয়ানিয়াস্হ নতুন মারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন!!
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু নাসের সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ কুয়েত আরো উপস্থিত ছিলেন আজিম উদ্দিন জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম,আবু তৌহিদ, কামাল উদ্দিন জাহাঙ্গীর আলম, কফিল,জহির, আজিমুল হক, সৈয়দ করিম, শাহ আলম সহ প্রমুখ!!!
বক্তারা ফাতেহা ইয়াজ দাহুম এর উপর আলোচনায় বড় পীর আবদুল কাদের জিলানী (রহ.) হয়াতে জীবনের বিশেষ কিছু বিষয় মিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন!! গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখা নব গঠিত কমিটির সমস্ত এন্তেজাম ফরওয়ানিয়াস্হ নতুন এই মারকাজ হতে পরিচালনা হবে!! ইনশাআল্লাহ!!
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ- কিয়াম,মুনাজাত- তাবাররুক বিতরণ ও বিশ্ব মুসলমানদের জন্য দোয়া পরিচালনার মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর...