সোহান মিয়া , আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা না পেয়ে আইবুর তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ ২০-১০-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
এ জাতীয় আরো খবর...