আজঃ 24 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার নলডাঙ্গার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মিঠুন গ্রেপ্তার আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ,আহত ১০ কুয়েত অপরাধ, মাদক পাচার, আন্তঃসীমান্ত জালিয়াতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিযান স্বেচ্ছাসেবক মহানগরের সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রামের  বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু, কমবে দূরত্ব লাঘব হবে মানুষের কষ্ট! 

ডেস্ক রিপোর্ট, দৈনিক পুনর্জাগরন বিডি ২৪,


দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে চট্টগ্রামের আনোয়ারা থেকে বাঁশখালী, পেকুয়া হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প।  ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত করা হবে। তবে বিশেষ কিছু স্থানে সড়কের প্রস্থ ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট ফুটপাত নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। সড়কের দুই পাশে অবস্থিত স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, দোকানপাট ও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরোদমে নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রে জানা যায় , চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও উন্নীত করা হবে। এ প্রকল্পের আওতায় আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বাঁশখালী অংশে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

সূত্রে আরো জানা যায়, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু পর্যন্ত এবং পেকুয়া থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত অংশের কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে বাঁশখালী অংশে জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। দোহাজারী সড়ক বিভাগ থেকে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে।

চট্টগ্রামের সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া ও বদরখালী দিয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিকল্প আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কঙবাজারের মধ্যে যোগাযোগের দূরত্ব ও সময় কমার পাশাপাশি অর্থনৈতিক সাশ্রয় হবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কঙবাজারের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, প্রধান সড়ক সম্প্রসারণের কাজটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কাজের এলাইনমেন্ট চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর জমি অধিগ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার মাধ্যমে সম্পন্ন করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যোগাযোগের বিকল্প সড়ক হিসেবে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। বাঁশখালী হয়ে কক্সবাজারের দূরত্ব কমার পাশাপাশি এ সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এতে সর্বস্তরের মানুষ উন্নত যোগাযোগব্যবস্থার সুফল ভোগ করবেন।

বাঁশখালীর বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সমপ্রসারণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ যত দ্রুত সম্পন্ন হবে, এলাকার মানুষ তত বেশি উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ মহাসড়ক প্রশস্তকরণের পাশাপাশি বাঁশখালীর উপকূল ঘেঁষে প্রস্তাবিত মেরিন ড্রাইভ বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা–বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বাঁশখালী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a