আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন ৫ আসামি গ্রেফতার কুমিল্লায়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন ৫ আসামি গ্রেফতার কুমিল্লায়


আবু নাসের মহিউদ্দিন,
প্রকাশক,

কুমিল্লায় বুলেট বৈরাগী  কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) কুমিল্লা, এ ঘটনায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে বুলেট বৈরাগী (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঘটনার দিন গভীর রাতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় ওৎ পেতে থাকা আসা*মিরা বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে নেয়। পরে চলন্ত সিএনজির ভেতরে তাকে আঘাত ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। একপর্যায়ে কোটবাড়ি এলাকায় পৌঁছে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও মো. সুজন।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ব্যাগ ও পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু ড্রাইভার, ফোরজিং হ্যামার, প্লায়ার্স, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা রাতে যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।

ঘটনার পর আসামিরা আত্ম*গোপনে চলে যায়। তবে র‌্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধার করে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

আজ রোজ বৃহস্পতিবার ৩০/৪/২০২৬ ইং

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a