আজঃ 25 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

মোজাম্মেল হক, 
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি,

অসহায় পরিবারটির সামর্থ্য না থাকায় জন্মের পর থেকেই প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের মা-বাবা।
 মো: দেলোয়ার হোসেন গোল্ডেন ও তার স্ত্রী মোছা: আয়েশা সিদ্দিকার চার সন্তানের মধ্যে দুই ছেলে প্রতিবন্ধী। দ্বিতীয় ছেলে মো: আশিকের বয়স ১৮ বছর এবং তৃতীয় ছেলে মো. আব্দুল আলিমের বয়স ১৫ বছর। দুজনকেই বাড়ির বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  ৮ নং ভোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাপুকুর গ্রামে শিকলে বাঁধা অবস্থায় মানবতার জীবন কাটছে। প্রতিবন্ধী দুই সন্তানের মা আয়েশা সিদ্দিকা বলেন, “আমরা খুব অসহায়। আমার স্বামী দিনমজুর, তিনিও প্রতিবন্ধী। নাক দিয়ে কথা বলেন। দিনমজুরি করে অনেক কষ্টে আমাদের সংসার চলে। আমার দুই সন্তান জন্মের পর থেকেই প্রতিবন্ধী। তাদের চিকিৎসার খরচ বহন করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।

তিনি আরও বলেন, “শিকল খুলে দিলে তারা বাইরে চলে যায়, তখন আমি তাদের সামলাতে পারি না। এজন্য বাধ্য হয়ে তাদের বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। তারা শিকল বাধা অবস্থায় খায়,  সেখানেই ঘুমায় এবং সন্তানদের এভাবে রাখতে আমার নিজেরও অনেক কষ্ট হয়। কিন্তু অসহায় হয়ে আমাকে এ পথ বেছে নিতে হয়েছে।
”আয়েশা সিদ্দিকা বলেন, “আমি সরকারের কাছে, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এবং সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চাই। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমার সন্তানদের চিকিৎসা করাতে পারবো। সন্তানদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। যে যেভাবে পারেন, আমার সন্তানদের পাশে দাঁড়ান।”

অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পেলে প্রতিবন্ধী দুই সন্তানের চিকিৎসা ও পরিবারের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

আজ রোজ সোমবার ১০/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a