আজঃ 18 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অক্সিজেনের অভাব ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় জরুরি চিকিৎসা না পাওয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা ওই যুবককে জরুরি বিভাগের ফ্লোরে রাখা হয়। এ সময় কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

পরবর্তীতে আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হলেও সেটি খালি ছিল বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের ভাষ্য, কার্যকরভাবে অক্সিজেন সরবরাহের আগেই যুবকটির মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, হাসপাতালের সেবাব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। তাদের দাবি, কিছু আয়া ও ওয়ার্ড বয় বকশিশ ছাড়া রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে অনীহা প্রকাশ করেন।

ছেলের মৃত্যুর পর হাসপাতালে এক মায়ের আহাজারি উপস্থিত মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার ছেলেটা মৃত্যুর আগে বুক চাপড়াচ্ছিল আর বলছিল, 'মা, আমার দম বন্ধ হয়ে আসছে। ভাই, আমাকে বাঁচাও।'"

তবে স্বজনদের এসব অভিযোগের বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a