জেলা সংবাদদাতা, নাটোর।
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল দশটায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নলডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা, নাটোর
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ১২ সেপ্টেম্বর ২০২৬।
এ জাতীয় আরো খবর...