আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ইন-হাউস প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আজ ৬ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর পরিচালক (গ্রেড–৩), শিক্ষা মন্ত্রণালয়ের ড. মো. আতিকুল ইসলাম পাঠান। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আইডিয়াল কলেজ, চট্টগ্রাম-এর সাবেক অধ্যক্ষ ড. ইসা মাহমুদ।

সভাপতির বক্তব্যে মাওলানা সুলতান মাহমুদ খসরু বলেন, “শিক্ষকদের মানোন্নয়ন ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পাঠদানের দক্ষতা, নেতৃত্বগুণ ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ধারণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান প্রশিক্ষক ড. মো. আতিকুল ইসলাম পাঠান বলেন, “শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। তাদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সরাসরি প্রভাব ফেলে। বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ প্রশিক্ষক ড. ইসা মাহমুদ বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। বাট্টাজোড় মাদরাসার এই উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয়।”

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a