আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ রহমান, 
চট্টগ্রাম জেলা  প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা, চাঁদাবাজি এবং নগদ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ২নং গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, চিহ্নিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলাসহ দুটি গ্রেফতারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলশীর ২নং গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মো. রাসেল (৪১) ও তাঁর সহযোগীরা। গত এক মাস ধরে মো. রাজু ও মো. বাদশাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কাছে এককালীন এক লাখ ও দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন তারা জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বাকি টাকার জন্য হুমকি দিতে থাকে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে সংঘবদ্ধভাবে মাছের দোকানগুলোতে অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি রাজুর নির্দেশে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ৬নং আসামি টিটু ওরফে লম্বা টিটু ধারালো কিরিচ দিয়ে ব্যবসায়ী মো. রাসেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে সারাদিনের বিক্রির নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ১৯ জুন মো. রাসেল বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করেন।

মামলার পর খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. নুরুল ইসলাম ও এএসআই মো. মহি উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল শনিবার (২০ জুন) ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল হোতা রাজুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাজু নোয়াখালীর হাতিয়া উপজেলার বেজু গুলিয়া এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে সে খুলশীর ২নং গেইটের আরজুর কলোনীতে বসবাস করে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a