আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস!

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী।
চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত ১২টার পর নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এই হত্যা মামলাটি রুজু করেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় মোট ১১ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ জন এবং এর আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

"সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে এজাহার জমা দেওয়ার পর সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ৫ জনসহ এজাহারভুক্ত সব আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।"

— সাইফুল ইসলাম, ওসি, রাউজান থানা

উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের 'আশরাফিয়া ফার্মেসি' নামক একটি ওষুধের দোকানের সামনে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থลেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মরহুম আবদুল খালেকের সন্তান। প্রকাশ্য দিবালোকে ঘটা এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a