আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন শিক্ষিকা ও ২ জন চালক আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-ইশ্বর বড়ুয়া সড়কের ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষিকারা হলেন—পশ্চিম পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুনফাতেহাজ্জাহান (ঝরনা), ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) এবং মধ্য পাথরডুবি প্রগতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফেরদৌস আরা বেগম। আহত অটোরিকশা চালক দুজন হলেন পাথরডুবি মইদাম এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ আজিজুল হক এবং গোপালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল আওয়াল।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষিকারা ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে একটি অটোরিকশায় করে নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্বপার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি খালি অটোরিকশার সাথে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে যাত্রী ও চালকরা ছিটকে পড়েন। কেউবা গাড়ির বডির সাথে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হন।দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন দুই চালক মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষিকাদের মধ্যে একজন (শিক্ষিকা মৌসুমি) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও দুজন সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমান তাঁদের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনেরা। আহত শিক্ষিকা ও চালকদের দ্রুত সুস্থতার জন্য পরিবার এবং উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a