আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু

ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার ৩

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার ৩


নুর ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি,


ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে সদর থানাধীন কালিতলা বাজার সংলগ্ন একটি গোডাউন ঘরে এ ঘটনা ঘটে। ভিকটিমের সাথে অভিযুক্ত তামিম ইসলামের প্রায় এক সপ্তাহ আগে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তামিম তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাতে ওই গোডাউন ঘরে নিয়ে গিয়ে আরও দুই সহযোগীসহ মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ১৪ জুন ভোর ৪টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে তামিম ইসলাম, রনি ও মাসুদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই কালিতলা বাজার এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

আজ রোজ রবিবার ১৪-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a