বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়ায় ব্যক্তিগত দ্বন্দ্বে ছুরিকাঘাতে গুরুতর আহত ডালিম (৩৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত ডালিম বন্দর থানার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একদম সামনেই এ হামলার ঘটনা ঘটে। নিহত ডালিমের সাথে হাবিবের বেশ কিছুদিন যাবত ব্যক্তিগত দ্বন্দ্ব চলছে। বুধবার রাতে ডালিম পুনরায় এলাকার হাবিব ধারালো ছুরি দিয়ে ডালিমকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় ডালিমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন ডালিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কিন্তু লক্ষ্য করা যায় ডালিমের মৃত্যুর পর একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে কলাগাছিয়া এলাকার মতিউর রহমান জনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। কথিত ভু়ঁইফোড় হলুদ সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন। এর তীব্র ও নিন্দা প্রতিবাদ জানান মতিউর রহমান জনির পরিবার। মতিউর রহমান জনির স্ত্রী জানান হাবিব, ডালিমকে আমরা চিনিনা তাদের কি নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে তাও আমার স্বামি বলতে পারবেনা। এদের সাথে আমার স্বামির কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ নেই। একটি কুচক্রী মহল আমার স্বামীকে ফাঁসাতে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করায়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। এছাড়াও এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।
এ ঘটনার পর কলাগাছিয়া ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে প্রত্যক্ষ ঘাতক হাবিব কে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর...