আজঃ 18 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, ২৩ জন আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে ধারাবাহিক অভিযানে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি কার্গো বোট।

কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে বহিঃনোঙর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন দুটি মাছ ধরার নৌকায় তল্লাশি করে ২৩ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কর্ণফুলী নদীর চ্যানেলে একটি কার্গো বোটে বিপুল পরিমাণ সার মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এরপর ওই তথ্যের সূত্র ধরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের খবর টের পেয়ে কার্গো বোটে থাকা কয়েকজন পালিয়ে গেলেও নৌযানটি জব্দ করতে সক্ষম হয় আভিযানিক দল।

তল্লাশিতে কার্গো বোট থেকে ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২২ হাজার ৫০০ কেজি। উদ্ধার হওয়া সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া সার ও জব্দকৃত কার্গো বোট পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপথে অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a