আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

নলডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার এর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক, বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি, সুধী সমাজের ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বেলা ১১.০০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ৩৫ তম বিসিএস ক্যাডার এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। এর পূর্বে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। শাম্মী আক্তার গত ৩১ আগষ্ট ২০২৬ তারিখে নলডাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন,  নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত অতিথিরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

ইউসুফ হোসেন, 
জেলা প্রতিনিধি,নাটোর
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮ 
তাং ৩ সেপ্টেম্বর ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a