আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ
 
নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ডুবাই গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এ সময় একই গ্রামের সুনীলের ছেলে অনীল (১৮), আব্দুল মান্নানের ছেলে নাঈম (২৩), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১) মদ্যপান করে আনন্দ-উৎসবে মেতে ছিল। তারা মদ খেয়ে বেসামাল হয়ে রঙ ছিটানো ও নাচানাচিতে মগ্ন ছিল। এক পর্যায়ে অতিরিক্ত মদ্যপানের কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

​এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়। অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

​আত্রাই থানার ওসি আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নাঈমের বাবা বাদী হয়ে অনীল (১৮), পিয়াস (২১) ও মিলন (২৫)-কে আসামি করে আত্রাই থানায় ৩০৪/ক ধারায় একটি মামলা দায়ের করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a