আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫

একজন বীরের বিদায়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নিজস্ব প্রতিনিধঃ আশরাফ উদ্দিন চৌধুরী 

প্রবীণ রাজনীতিক ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি , স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, অগনিত আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে দুনিয়ার মায়া ছেড়ে আজ মৃত্যুবরণ করেন 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতির এক পরিচিত ও সম্মানিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, অবকাঠামো উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৬ সালে লাহোর ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধের সময় তার সাহসী ভূমিকা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার পরও তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয়ভাবে কাজ করে গেছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদ প্রেসিডিয়াম সদস্য (নম্বর-১) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও আতিথেয়তা শিল্পেও তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা রয়েছে। তিনি দ্য পেনিনসুলা চিটাগংয়ের সাবেক চেয়ারম্যান এবং সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজ রেসিডেন্সের সহ- প্রতিষ্ঠাতা ছিলেন।

তার দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার মাহবুব উর রহমান রুহুল ২০২৪ সালে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্য দুই ছেলে মো. সাবেদুর রহমান সুমু ও আমিনুর রহমান রুমেল দেশের হসপিটালিটি খাতের পরিচিত ব্যবসায়ী। মেয়ে ডা. সামেনা জাবীন রীপা যুক্তরাষ্ট্রে কর্মরত একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল  মিরসরাই মহাজনহাট কলেজ মাঠে জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অনেকেই তাকে দূরদর্শী নেতা, সাহসী মুক্তিযোদ্ধা এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন দেশ বাসির লোকজন,,

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a