আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

শাপলা হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে - খেলাফত মজলিস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান : নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ, ৫ মে ২০২৬: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

৫ মে ২০২৬, মঙ্গলবার সন্ধায় খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে শাপলার বীর শহীদদের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা সহ-সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুফতি মুঈনুল ইসলাম, মহানগর বায়তুলমাল সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ফতুল্লা থানা সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মুফতী আব্দুশ শাকুর, প্রমুখ৷ 

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সালের ৫ মে শাহবাগ চত্ত্বরে জড়ো হওয়া আল্লাহ ও নবী-রাসুল বিদ্বেষী নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীপ্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে দিনভর আওয়ামীলীগ সরকারের দলীয় ক্যাডার বাহিনী ও রাতের অন্ধকারে আইন-শৃঙখলা বাহিনী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে যেভাবে আলেম-উলামা, মাদ্রাসার ছাত্র সহ নিরীহ নাগরিকদের শহীদ ও রক্তাক্ত করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি।

নেতৃবৃন্দ বলেন, এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) অধীনে চলমান রয়েছে। আমাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচার শুরু করতে হবে।ভবিষ্যতে যাতে এধরণের মানবতাবিরোধী জঘন্য অপরাধ করার সাহস কেউ দেখাতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আলোচনা শেষে শাপলা চত্ত্বর হত্যাকান্ডে শহীদদের মাগফিরাত কামনা করে দোআ করা হয় এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়। একই সাথে দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে নেতৃবৃন্দ সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার থাকার আহ্বান জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a