আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাই

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাই

সোহান মিয়া,
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) এবং সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার শিক্ষার্থী এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে অপর ভাই তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
এ- বিষয়ে আড়াইহাজার থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহজেল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারিখ :০৪-০৬-২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a