আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে আবদুল জব্বারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নাজির খান : নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় হাজারের অধিক মোটর সাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় শোডাউন করছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রিজের নিচ থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক হয়ে ফতুল্লা, পঞ্চবটি হয়ে চাষাঢ়ায় সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়। 

বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, শেখ হাসিনা দেশে  হত্যা, খুন ও নৈরাজ্যের মাধ্যমে পরিচালনা করেছিল। স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে ফিরে আশার পরিকল্পনা করছে। তাদের বলতে চাই আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামীর দেশ হবে শান্তিপূর্ণ ও মানুষের অধিকার পূরনের একটি সম্মৃদ্ধ দেশ। সেই দেশে যারা সন্ত্রাসী ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে তাদেরকে এই দেশে থেকে বিতাড়িত করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে গণ ভোটের কথা বলেছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করার ঘোষণার মাধ্যমে পুরো জাতি হতাশ হয়েছে। কারণ নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যাস্ত থাকবে। সেদিন জুলাই গণঅভ্যুত্থানে যে শতশত ছাত্র-জনতা জীবন দিয়েছিল, সেই জীবনের যে ম্যান্ডেট সেটি ভূলুণ্ঠিত হবে। 

জামায়াতের আমীর আরও বলেন, এখনও সময় আছে সুষ্ঠু একটি নির্বাচন ও আগামীতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মানের জন্য ব্যবস্থা করবেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

মোটরসাইকেল শোডাউনের কারণে সড়কে ভোগান্তির বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। 

এরপর  নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনে ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ-৫ সদসদীয় আসনে মইনুদ্দিন আহমাদের নেতৃত্ব সদর-বন্দরে নির্বাচনী এলাকায় পৃথক শোডাউন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত  মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেল সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর  কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, এডভোকেট মাইন উদ্দিন মিয়া, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জামায়াতে ইসলামীর থানা আমির সেক্রেটারি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a