আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে।

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম, প্রতিনিধি। 

চট্টগ্রামের হাটহাজারীতে ঘর থেকে বের হতেই অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন— একই এলাকার মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০) এবং মো. শাহাদাত (২২)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় বের হয় ওই শিক্ষার্থীবী। আগে থেকে সেখানে ওত পেতে ছিল একই এলাকার বাসিন্দা হাজী সোলায়মানের ছেলে রবিউল আলম। সুযোগ বুঝে নুরুল আলম ও শাহাদাতের সহযোগিতায় রবিউল ওই ছাত্রীকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর নিখোঁজ ছাত্রীর মা শামীমা আকতার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান:
স্কুলছাত্রী নিখোঁজ বা অপহরণের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a