আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা

হাটহাজারীতে শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত পিতা রবিউল কুমিল্লা থেকে গ্রেফতার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রামের হাটহাজারীতে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা রবিউল আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ ও কুমিল্লা জেলা পুলিশের একটি যৌথ দল কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় হাটহাজারী মডেল থানাধীন আমান বাজার এলাকার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনির ৬ নম্বর রুমে এই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। ভিকটিমের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


ঘটনাটি জানাজানি হওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি-এর নির্দেশনায় অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আজ (১০ জুন) কুমিল্লার লাকসাম এলাকা থেকে পলাতক অভিযুক্ত রবিউল আলমকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।


এই জঘন্য অপরাধের বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান, ঘটনার পর পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ঘটনার সব দিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সুপার আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:

"নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ভিকটিমের নিরাপত্তা ও পরবর্তী পদক্ষেপ
চট্টগ্রাম জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, ভিকটিম শিশুর সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের জন্য তারা সর্বদা সচেষ্ট রয়েছে। ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a