আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫

বহিঃনোঙরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারের ধাক্কা, ইঞ্জিনরুমে ঢুকল পানি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের আলফা এলাকায় নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজকে ধাক্কা দিয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওয়েল ট্যাংকার SEA SPIKE। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আলফা এলাকায় অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে নোঙররত SUN SHINE নামের একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে SEA SPIKE। এতে ট্যাংকারটির শিপসাইডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ফাটল দেখা দেয়। পরে ওই অংশ দিয়ে ইঞ্জিনরুমে পানি প্রবেশ করতে শুরু করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (VTMIS) থেকে বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। অপারেশন ‘সুরক্ষা’-এ থাকা কোস্ট গার্ড জাহাজ সোনাদিয়া, টাগ প্রমত্ত এবং একটি হাইস্পিড বোট নিয়ে দলটি সেখানে যায়। পরে দুর্ঘটনাকবলিত জাহাজটির পাশে অবস্থান নিয়ে উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম শুরু করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোনাদিয়া দুর্ঘটনাকবলিত জাহাজটির কাছাকাছি অবস্থান করবে। জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় SEA SPIKE-এর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও SUN SHINE-এর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বহিঃনোঙর এলাকায় সতর্কতামূলক তৎপরতা জোরদার করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a