আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

পাঁচলাইশে অভিযানে অস্ত্রসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও কথিত সন্ত্রাসী মো. নাদিম (২৯)-কে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নাদিমের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ মডেল থানা সূত্রে জানা গেছে, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর সার্বিক তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে হিলভিউ এলাকায় অভিযান চালায়। এ সময় নাদিমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত প্রায় ২টা ১৫ মিনিটে পুলিশ হিলভিউ ১০ নম্বর রোডসংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির সাঈদের কলোনির একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে। সেখানে শুকনো পাতার স্তূপের ভেতরে লুকিয়ে রাখা একটি কালো রঙের ‘BMW’ লেখা চেস্ট ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নাদিমকে আদালতে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ মডেল থানা পুলিশের দাবি, নগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a