আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও উপকরণ জব্দ, গ্রেফতার ২


 নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন 

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় দুইজন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে গোপন সংবাদের মাধ্যমে তথ্য আসে যে, পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে ব্যাপক পরিসরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই রাতে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রায় ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মিলন হেমব্রম (২৭)২. প্রদীপ হেমব্রম (২৩)
তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রমের পুত্র এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও মাদক উৎপাদন, পরিবহন, সংরক্ষণ বা বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a