আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস!

জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু::::

জামালপুরের বকশীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়িসহ নয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। এ সময় ১৬ বোতল ভারতীয় মদ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল গত ২৪ ঘণ্টায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

এর মধ্যে গেদরা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ‘ICE VODKA’ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়। পরে মালিরচর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করে পুলিশ।

এ ছাড়া আইরমারী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি টাচ মোবাইল ফোনসহ তিনজনকে অনলাইন জুয়াড়ি হিসেবে আটক করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a